বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের বিলের মধ্যে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিলো। তার দু’হাত পেছনে এবং তা হাতকড়া দিয়ে আটকানো ছিলো। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে লাশ সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments