স্টাফ রিপোর্টার: কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত হলো- ১। সাব্বির (১৯)
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন কালু নগর এলাকায় মধু সিটির পিছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ভিকটিম ইয়াকুবের উপর এক যুবক অতর্কিত হামলা করে এবং ধারালো ব্লেড দিয়ে গলায় গুরুত্বর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে আরোও জানা যায় , কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যা কান্ডে জড়িত মূল হোতাকে শনাক্ত করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেছে যে, সে একাই এ হত্যাকাণ্ডটি সংঘঠিত করেছে। গ্রেফতারকৃতের দেখানো মতে ঘটনাস্থলের পাশ হতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যা কান্ডের সময় গ্রেফতারকৃতের পরিহিত রক্তমাখা লুঙ্গী উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments