স্টাফ রিপোর্টার: ফুলবাড়ী দিবসে আজ ২৬ শে আগস্ট ২০২৪ সকাল সাড়ে দশটায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে।
শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির অন্যতম নেতা অধ্যাপক আনু মোহাম্মাদ অধ্যাপক এম এ আকাশ ও রুহিন হোসেন প্রিন্স। এসময়ে উপস্থিত ছিলেন সাইফুল হক, আব্দুস সাত্তার, নাজমুল হক প্রধান, বেলাল চৌধুরী, জুলফিকার আলী, মাসুদ রানা, মনিরুদ্দীন পাপ্পু, নাসির উদ্দিন নসু, মাসুদ খান, মাইনুদ্দিন চৌধুরী লিটন, খান আসাদুজ্জামান মাসুম, শুভ কিবরিয়া, জাকির হোসেন, আলমগীর কবির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে ফুলবাড়ীর বীর শহীদদের ও প্রয়াত জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোঃ শহিদুল্লাহ স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালে ২৬ আগস্ট ফুলবাড়ির জনপদ ও পরিবেশ রক্ষার দাবিতে জনগণ যে বিক্ষোভ প্রদর্শন করেছিল। বিগত চারদলীয় জোট সরকারের বাহিনী গুলি করে ওই বিক্ষোভ দমন করতে চেয়েছিল, পুলিশের গুলিতে আমিন, সালেকিন ও তরিকুল শহীদের মৃত্যুবরণ করলেও গুলির মুখে সাধারণ জনগণ পিসপা হয়নি। সে সময়ে জনতার লড়াইয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। পরবর্তিতে তৎকালীন সরকার ২০০৬ সালের ৩০ আগস্ট আন্দোলনকারীদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। ১৮ বছর পেরিয়ে গেলেও সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।
চুক্তি অনুযায়ী এশিয়া এনার্জিকে বহিষ্কার করার কথা ছিল, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা নিষিদ্ধ করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম। নানাভাবে এশিয়ানার্জি বাংলাদেশের চলমান থাকলো, নানাভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তলার প্রক্রিয়া অব্যাহত রাখা হলো। এ সময় জনমতকে উপেক্ষা করে সুন্দরবন উপকূলীয় অঞ্চল ধ্বংসের প্রক্রিয়া সূচনা করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হলো।
পতিত স্বৈরাচার নানাভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলেই ওইসব বিদ্যুৎ প্রকল্প অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছিল। আজ তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবী জানাই অনতিবিলম্বে, রক্তে লেখা "৬ দফা ফুলবাড়ী চুক্তির" পূর্ণ বাস্তবায়ন করো। উন্মুক্ত কয়লা খনির চক্রান্ত বন্ধ কর।
ফুলবাড়ী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করো। এশিয়া এনার্জি (জিসিএম) কে দেশ থেকে বহিষ্কার করো। ২৬ আগস্ট ২০০৬ সালে জনগণের উপর গুলি ও হামলাকারীদের বিচার কর।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার এ কাজে ব্যর্থ হলে দেশবাসীকে নিয়ে এশিয়া এনার্জির সকল পর্যায়ের দালালসহ দেশ ও জনগণের স্বার্থ বিরোধীদের প্রতিহত করা হবে।
ফুলবাড়ীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বিপ্লবী কমিউনিস্ট লীগ বাসদ মার্কসবাদী বাংলাদেশ জাসদ গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি জাতীয় কমিটি ঢাকা মহানগর বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা গ্রীন ভয়েজ সহ বিভিন্ন ছাত্র-যুব ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments