ডেস্ক রিপোর্ট: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে, তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে আগে যে রক্ত পড়ছিল তা পড়া বন্ধ হয়েছে ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অনিশ্চয়তার দিকেই যাচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ১৩ নভেম্বর থেকে একমাসে চারবার তার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়। এ অবস্থায় দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে।
ডা. জাহিদ বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যরা বারবার তার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা, তাকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments