ফরহাদুল ইসলাম পারভেজ,ব্রাহ্মণবাড়িয়া: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ব্রাহ্মণবাড়িয়া সদর এর পিস অ্যাম্বাসেডর এ বি এম মোমিনুল হক এর সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো: আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,প্রেসক্লাবের
সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান,বিটিজেএ'র সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক। এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনাচার, বৈষম্য এবং অন্যায়ের চিত্র জনসমক্ষে তুলে আনে যাতে করে সমাজের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত পরিত্রাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় এবং সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। শুধু অনাচার-বৈষম্য নয়, সাংবাদিকগণ সমাজে ঘটে যাওয়া অনবদ্য ঘটনা, সফলতার কাহিনী, মহৎ উদ্যোগকেও দায়িত্বশীলতার সাথে প্রচার করে যা জনমনে আশার সঞ্চার করে। সভায় পিএফজির পক্ষ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ আহ্বান করা হয়। উপস্থিত সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী সহ পিএফজি এবং ওয়াইপিএজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments