ডেস্ক রিপোর্ট: ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তর, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা/বাড়ি কিছু শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলভার গ্রহণ করেন না। এছাড়া, অনেকে বাসাটি খালি থাকা সত্ত্বেও বাসার দখল গ্রহণ না করে দীর্ঘদিন পর বরাদ্দকৃত বাসাটির পরিবর্তে অন্য একটি বাসা বরাদ্দের জন্য আবেদন করেন কিংবা বাসাটির বরাদ্দ বাতিলের আবেদন করেন।
এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্যদের বাসা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসা/বাড়ির বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ বরাদ্দ পাওয়ার পর বরাদ্দ পত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে দখলভার গ্রহণ কিংবা দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সাথে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে হবে।
আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments