ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে চলমান কারফিউ শেষে আজ (২০ জুলাই) সকাল থেকে আবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে । শনিবার (১৯ জুলাই) দিবাগতরাতে জেলা ম্যাজিস্ট্রটে ও জেলা প্রশাসকের জারি করা ঘোষণা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন ।
এতে বলা হয়, ঘোষণানুযায়ী যেকোন স্থানে যেকোন ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষা, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিসেষা ১৪৪ ধারার আওতামুক্থ থাকবে।
১৪ ঘন্টার জন্য শিথিল করা শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছিল।
এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
আর এক আদেশে প্রশাসন শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে তিন ঘন্টা কারফিউ শিথিল করেছিলেন। তিন ঘন্টা শিথিল রেখে কারফিউ অব্যাহত রাখেন।
১৬ জুলাই এনসিপির পথসভাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। হতাহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।
জেলা প্রশাসনের জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।
এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments