রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের কেন্দ্রে ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় বানারীপাড়ায় শুধু সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলায় (সাধারণ ওয়ার্ড-৫) সদস্য পদে নির্বাচনে ঘুড়ি প্রতিকে ৬৪ ভোট পেয়ে উপজেলার উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মামুন-উর-রশিদ স্বপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্ট ু তালা প্রতিকে ৫০ ভোট পেয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে (ওয়ার্ড নম্বর-২ বানারীপাড়া,বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা) ৬ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। এদের মধ্যে বানারীপাড়ায় শিউলী রহমান পুতুল ফুটবল প্রতিকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থী নাজমিন জাহান পলি দোয়াত-কলম প্রতিকে ২৫ ভোট,সারা বুলু বিশ্বাস হরিণ প্রতিকে ১ ভোট, নাজমুন নাহার ঘড়ি প্রতিকে ৭ ভোট, আয়শা রহমান বই প্রতিকে ৭ ভোট ও ইশরাত জাহান সেলিনা মাইক প্রতিকে কোন ভোট পাননি। জানা গেছে,তিন উপজেলায় ফুটবল প্রতিকে সর্বমোট ৯০ ভোট পেয়ে শিউলী রহমান পুতুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে নির্বাচন অবাধ,সুষ্ঠ’,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালণ করেন। সকাল ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মোঃ নুরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম ( প্রশাসন ও অর্থ) ও সদ্য পদোন্নতি পাওয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী,ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,বানারীপাড়া উপজেলায় পৌরসভা ও ৮ ইউনিয়নে মোট ভোটার ১২০ জন। এরমধ্যে দুইজন ইউপি সদস্য মৃত্যুবরণ করায় এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক চিকিৎসার জন্য থাইল্যান্ডে ও উপজেলার উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহাম্মেদ ননী যুক্তরাষ্ট্রে থাকায় ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্র্রয়োগ করেন। তবে সাধারণ সদস্য পদে ২জন ভোটার ও সংরক্ষিত সদস্য পদে একজন ভোটার কোন প্রার্থীকে ভোট দেননি। না ভোটের মত প্রার্থী নির্বাচন না করে তারা ইভিএমের লাল বাটনে টিপ দিয়েছেন বলে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী জানান। এদিকে প্রথমবারের মত ইভিএমে ভোট দিয়ে ভোটাররা নতুন অভিজ্ঞতার পাশাপাশি রোমাঞ্চকর অনুভূতির কথা ব্যক্ত করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments