রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে পরিবহন বাসের চাপায় সৌরভ গাইন (২০) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত ও সজল (২০) নামের তার বন্ধু আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে গুয়াচিত্রা বাজার এলাকা থেকে সৌরভ গাইন ও তার বন্ধু সজল মোটরসাইকেলে বানারীপাড়া পৌর শহরে ফিরছিলেন। এসময়
বানারীপাড়া-বরিশাল সড়কের বোর্ড স্কুল নামক স্থানে ঢাকা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণবাংলা পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সৌরভ ও সজল ছিটকে সড়কে পরে যায়। বাসের চাপায় সৌরভ গাইন ঘটনাস্থলেই মারা যায় এবং সজল আহত হয়। উত্তেজিত জনতা এসময় পরিবহণ বাসটিকে ভাংচুর করে আটকে রাখে। ঘাতক চালক দৌড়ে পালিয়ে যায়।
সৌরভ গাইন ও সজলকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ গাইনকে মৃত বলে ঘোষণা করেন। সৌরভ গাইন বানারীপাাড়া পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। সে বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে লেখাপড়ার পাশাপাশি টিঅ্যান্ডটি মেড়ে একটি গ্যারেজে কাজ করতো। বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণবাংলা পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এদিকে সৌরভের মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments