রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ঋণের দায়ে জর্জরিত হয়ে পাওনাদারদের চাঁপ সইতে না পারে পুলিন তালুকদার নামের পঞ্চাশ বছর বয়সের এক চা দোকানি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে বরিশালের গৌরনদী
উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায়। মৃত পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জনক পুলিন তালুকদার দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। গত এক বছর পূর্বে তিনি দেশে এসে নিজ বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
তারা আরও জানিয়েছেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন তালুকদার। গত কয়েকদিন যাবত স্থানীয় পাওনাদার এবং এনজিও'র কিস্তির টাকার জন্য চাঁপ প্রয়োগ করা হচ্ছিলো।
পাওনাদারদের এ চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেয় পুলিন তালুকদার।
স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা পুলিন তালুকদারকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments