অনিক রায়,ফরিদপুর অফিস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র, খাদ্য সামগ্রী ও রিকশা বিতরণ কর্মসূচি চলছে।
বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী ফরিদপুর-০৩ (সদর) আসনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৯টি স্থানে পর্যায়ক্রমে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।পাশাপাশি কয়েকজন অসহায় ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য রিকশাও প্রদান করা হয়েছে।
ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য নায়েব ইউসুফ বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের যেসব মানুষ অসহায় ও সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করেছি ঈদের আগে তাদের পাশে দাঁড়াতে, যাতে তারাও পরিবারের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।"
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সবাইকে সাথে নিয়েই ফরিদপুরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে।
বিতরণ কর্মসূচিতে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একজন উপকারভোগী বলেন, “ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুবই খুশি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় সহায়তা। এতে করে পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করা সম্ভব হবে।”
বিতরণ কর্মসূচিতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক উপকারভোগী জরিনা খাতুন জানান, “খাদ্য সামগ্রী ও কাপড় পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।” স্থানীয়দের মতে, ঈদের আগে এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বয়ে আনে।
সচেতন সমাজের মহলের মতে, ঈদের আগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং দিনব্যাপী বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments