সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার বিশিষ্ট সাংবাদিক জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি,ভোরের কাগজ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি দুলাল হোসাইনের কফিনে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের সাংবাদিকরা।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিক দুলাল হোসাইনের মরদেহ জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। এ সময় সাংবাদিক সহকর্মীরা গভীর শোকে কান্নায় ভেঙে পড়েন।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, সদস্য, সহযোগী সদস্য ও সহকর্মী সাংবাদিকরা সাংবাদিক দুলাল হোসাইনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই স্থানে জামালপুর জেলা প্রেক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের নেতৃত্বে ক্লাবটির সদস্য ও নেতৃবৃন্দ,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ সাংবাদিক দুলাল হোসাইনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে রাত ৮টার দিকে সাংবাদিক দুলাল হোসাইনের মরদেহ জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নামাজে জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জামালপুর প্রেসক্লাব ও জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যসহ সকল সহকর্মী সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশ নেন।
৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাংবাদিক দুলাল হোসাইন মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সার,ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সাংবাদিক দুলাল হোসাইন সর্বশেষ দৈনিক ভোরের কাগজ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পাক্ষিক জামালপুর প্রবাহ, দৈনিক আজকের স্মৃতি, দৈনিক ভোরের ডাক, দৈনিক সকালের খবর, দৈনিক সংবাদ, বৈশাখী টেলিভিশন ও দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর প্রেসক্লাবের দুইবারের সাধারণ সম্পাদক,বর্তমানে সহ-সভাপতি ও সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments