সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ আবার গ্যাস সংকটের কারণে দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাস সংযোগ স্বাভাবিক হলে আবারও সার উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সার কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা।
সোমবার (১৫ জানুয়ারী ) বিকাল সাড়ে ৩টার দিকে যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, ‘গ্যাস সংকটের কারণে বিকেল সাড়ে ৩টার দিক থেকে দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বরে গ্যাস সরবরাহ করে তিতাস কর্তৃপক্ষ। পরের দিন ২ নভেম্বর উৎপাদনে ফেরে কারখানাটি। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল এক হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কম থাকায় তা এক হাজার ৩৫০ মেট্রিক টনে নেমে আসে।
উৎপাদনে ফেরার ৭৬ দিন পর আজ সোমবার সকাল থেকেই গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। এ জন্য বিকাল সাড়ে ৩ টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সংযোগ স্বাভাবিক হলে আবারও সার কারখানাটি উৎপাদনে যাবে। তবে যে পরিমাণ মজুত রয়েছে তাতে সারের কোনো সংকট হবে না।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments