স্টাফ রিপোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিমর্মভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-এতিমদের মাঝে ইফতার বিতরণ হয়েছে। এ সময় বাসীরও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) সারুলিয়া রানীমহল অডিটোরিয়ামে কোরআন খতম-দোয়া অনুষ্ঠান শেষে হাফেজদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিল-খাবার বিতরনের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন।
ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শামীম আহম্মেদের সার্বিক তত্বাবধানে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম), ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা, অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার, স্থানীয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এমএ ছাত্তার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ বাশার মনির প্রমূখ। এ সময় আরও উপস্থিত ৬৮ নম্বর ওয়ার্ডের অধিবাসী ও বরেণ্য ব্যক্তিবর্গরা সহ ডেমরা—যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এদিন ১৫শত অস্বচ্ছল নেতাকমী ও স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়। এছাড়া পবিত্র রমজানের উপহার হিসেবে ৬৮নং ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের সম্মানে ঈদ উপহার বিতরণ করা হয়।
ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, রমজান মাসে ওয়ার্ডবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল করা হয় ৬৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এ ওয়ার্ডের বাসিন্দারা যাতে বালা মুসিবত থেকে রক্ষাস পেয়ে আল্লাহর রহমত ও বরকতের মধ্যে থাকতে পারেন তার জন্যই এ কোরআন খতম।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments