মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'উত্তরণ' ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।
উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি এবং প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর জোর দেন। প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখতে নদীর পাশাপাশি এলাকাভিত্তিক জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।
পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা মেনে সরকারি খালগুলো খনন করা হলে এলাকার পানির তীব্র সংকট অনেকটাই দূর হবে।
সভায় জলাবদ্ধতা দূরীকরণে প্রাকৃতিক ও কারিগরি সমাধান হিসেবে ‘টিআরএম’ (Tidal River Management / জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, “সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী নিরসন কেবল নদী বা খাল খনন করে সম্ভব নয়, কারণ পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালুর মাধ্যমে নদীর জোয়ারের পলিযুক্ত পানি পরিকল্পিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমানো এবং ভাটার টানে নদী-খালের নাব্য সচল রাখাই একমাত্র প্রাকৃতিক ও টেকসই পথ। অবিলম্বে দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ না করলে প্রতি বছরই বিশাল কৃষি জমি ও লোকালয় পানির নিচে তলিয়ে থাকবে।”
সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন ও সরকারি খাল পুনঃখননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
সব মন্তব্য
No Comments