আনিছ আহমেদ শেরপুরপ্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার ( ১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উক্ত জমি উদ্ধার করে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। জানা গেছে, উপজেলা সদরের ব্রীজপার এলাকার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মান করে দীর্ঘ দিন ধরে বসবাসের পাশাপাশি একাধিক মার্কেট নির্মাণ করে ভাড়া বানিজ্য চালিয়ে আসছিলেন। ২০১৬ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি স্থাপনা গুড়িয়ে দিয়। পরে উক্ত জমির উপর উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়। এছাড়া ২০২১ সালে ওই ভূমিদস্যুর দখলে থাকা মহারশি নদীর ব্রীজপাড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর একটি মার্কেটের ২টি স্থাপনা গুড়িয়ে দিয়ে জমিটি উদ্ধার করা হয়। আরো কয়েকটি স্থাপনা অক্ষত রেখে উক্ত স্থাপনাও সরকারি জমির উপর সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। কিন্তু গত বছরের ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর ওই ভুমিদস্যু উদ্ধারকৃত সরকারি জমি ও স্থাপনার উপর থেকে প্রশাসনের দেয়া সাইনবোর্ড সরিয়ে ফেলে স্থাপনাগুলো আবারও দখল করে নেন। অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে গত ৬ মাসেও সরকারি জমি পুনর উদ্ধার করা হয়নি। এ সুবাদে ওই ভুমি দস্যুর দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং উক্ত স্থানে সরকারি সম্পত্তি হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন অবশিষ্ট বেদখলীয় স্থাপনা ও সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন সরকারি স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments