মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): "জেগেছে - নারী, কৃষক, শ্রমিক, জেগেছে - মাঝি, মাল্লা। সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা।” — এই শ্লোগানকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামের বিভিন্ন মহল্লা, বাজার এলাকা এবং সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে তাদের খোঁজখবর নেন। নারী, কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের সমস্যা, দাবি ও দীর্ঘদিনের ভোগান্তি মনোযোগ সহকারে শোনেন তিনি।
গণসংযোগ চলাকালে উপস্থিত এলাকাবাসী আগামী নির্বাচনে উন্নয়ন, ন্যায্যতা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় খুলনা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলবৃন্দ, পাইকগাছা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, খুলনা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা–পাইকগাছা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি। কিন্তু দুঃখের বিষয় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে, আপনাদের সেবক হয়ে দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে এ এলাকার সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবো। মানুষের অধিকার আদায়ে আমি সবসময় কাজ করে যাবো। কয়রা-পাইকগাছা সহ সারাদেশে ছড়িয়ে থাকা উপকূলীয় অঞ্চলের সকলকে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তিনি আহবান জানান।"
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments