সিরাজদিখান(মুন্সিগঞ্জ) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আগামী ডিসেম্বরের মধ্যে ৩২,৭০০ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকগণ আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।
তিনি বলেন, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করেছে। পাশাপাশি বছরের প্রথমদিন সকল শিশুকে নতুন বই ও উপবৃত্তি দেয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে।
তিনি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে কাজ করার জন্য শিক্ষা কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিনাহাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ইফতেখার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments