স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা চাই নির্বাচন ব্যবস্থা সর সময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। নিবাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে। যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ন নিয়ন্ত্রনে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে যারা দলীয় আনুগত্য করবে। কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে। এমন বাস্তবতায় কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে। সরকারের ইচ্ছের বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, এমন নির্বাচনকে জনগণের ভোটের নির্বাচন বলা যায় না। এমন নির্বাচন হচ্ছে সরকার বা নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন। এমন নির্বাচনে জনগণের সরকার হয় না। জনগণের সরকার ছাড়া জণগনের জন্য কেউ কাজ করে না। গণতন্ত্র হচ্ছে, জনগনের দ্বারা নির্বাচিত সরকার যারা জনগণের জন্য কাজ করবে। এখন উল্টে গেছে, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত সরকার আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটা গণতন্ত্রের বিপরীতে আওয়ামীতন্ত্র বা ডেমোক্রেসির বিপরীতে আওয়ামীক্রেসি। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এতে নির্বাচনের বিপরীতে সিলেকশন হতে পারে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments