সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে ব্ল্যাকআউটের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত যমুনা সার কারখানায় মেরামত কাজ শেষ করে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়া ধাপে ধাপে চালু করা হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট হয়ে হঠাৎ ব্ল্যাকআউট দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। রাত ১টার দিকে বৈদ্যুতিক লাইনে ইঁদুর ঢুকে তার কেটে দিলে এই শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে যায়।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, “পাওয়ার প্লান্টে তার কেটে যাওয়ার কারণে ব্ল্যাকআউট হয়েছিল। দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে। সোমবার দুপুর ১ ঘটিকা থেকে ৭৫ শতাংশ হারে আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সুরক্ষা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন জানান, পাওয়ার প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানায় নিয়মিত ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গ্যাসের চাপ স্বাভাবিক হলে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
দেশের বড় ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি যমুনা সার কারখানা। কৃষি মৌসুমে এই কারখানার উৎপাদন বন্ধ হলে সার সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক এই বন্ধে তাৎক্ষণিকভাবে সরবরাহে বড় প্রভাব পড়েনি।
উৎপাদন পুনরায় শুরু হওয়ায় তাৎক্ষণিক সংকট কাটলেও প্রশ্ন রয়ে গেছে গ্যাস সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঘাটতির মধ্যে গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামো কতটা সুরক্ষিত? সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি আবারও সামনে আসতে পারে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments