বিশেষ প্রতিনিধি: আগামীকাল শনিবার সকাল ১০ টায় ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শুরু হবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। এ উপলক্ষে ইতিমধ্যেই জাসদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ফেনী শহর সুসজ্জিত হয়েছে। এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং অতিথি হিসাবে একঝাক কেন্দ্রীয় নেতা ফেনীতে আসছেন। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি'র নিজের জেলা ফেনী হওয়ায় তিনি একদিন আগেই ফেনীতে এসেছেন। অনুষ্ঠান স্থান পরিদর্শন করেছেন তিনি। নিয়েছেন শেষ প্রস্তুতির খোঁজ খবর। এ সময় তার সাথে ছিলন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, প্রচার সম্পাদক জিয়াউল হক মুক্তা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনসহ জেলা জাসদের নেতৃবৃন্দ।
এ প্রতিনিধি সভা সামনে রেখে ফেনী জেলা জাসদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের স্বাগত জানাতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। এ প্রতিনিধি সভায় জাসদের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উওর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর জেলা কমিটি এবং এ সকল জেলা কমিটির অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা কমিটির নেতৃবৃন্দ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন।
জাসদের সাধারণ সম্পাদক, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এক বিবৃতিতে ফেনীতে জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন হচ্ছে বলে উচ্ছাস প্রকাশ করেন। তিনি এ প্রতিনিধি সভা সুষ্টু ও সুন্দরভাবে আয়োজনে ফেনীর জনগন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার প্রতিনিধিদের ফেনীতে স্বাগত জানান ।
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
সব মন্তব্য
No Comments