ডেস্ক রিপোর্ট: মিথ্যা মামলায় আটককৃত সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাদেকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে আজ (১১ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টায় রাজধানীর পুরানা পল্টন মোড় বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ইঞ্জিনিয়ার্স এ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্টের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল হাসান রিপন, হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবীর, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments