স্টাফ রিপোর্টার : ১১ নভেম্বরের পর থেকে স্বাধীনতা বিরোধী শক্তিকে আর মাথা উচু করে দাড়াতে দিবে না যুবসমাজ।
বুধবার যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অন্য যে কোন বারের প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়ে এবারে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ আলাদা হবে। তিনি জানান, সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে যুবলীগের নেতাকর্মীদের প্রতি। রাজপথে বিরোধী দলের হুঙ্কার ও সহিংসতা মোকাবেলার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারে মাঠে কাজ করবে যুবলীগ।
২০২৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত রাজপথ নিজেদের দখলে রাখতে সমাবেশে উপস্থিত যুবসমাজের প্রতি নির্দেশ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ ডিসেম্বর নয় যুবলীগ ১২ নভেম্বর থেকেই রাজপথে দখলে নেবে বলেও মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেন, আগামী ১১ই নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় যুব মহাসমাবেশ করবে যুবলীগ।
জনসমুদ্রে পরিনত হবে যুব মহাসমাবেশ। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত এর সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে।
যুবলীগের
সংবাদ সম্মেলনে শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা সহ দলের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments