প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৩ হাজার ৬১৩ জন। নতুন শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯ জন। মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। মৃত্যু ২১৫ জনের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১০৮ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ২১২ জন হাসপাতালে ও বাড়ীতে ৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৫ হাজার ৬২৫ ও নারী ৭ হাজার ৯৮৮ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬৫ জন, চট্টগ্রাম ৫৪ জন, রাজশাহী ৮ জন, খুলনা ২৮ জন, বরিশাল ১২ জন, সিলেট ২২ জন, রংপুর ১৬ জন ও ময়মনসিংহ ১০ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments