ডেস্ক রিপোর্ট: পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত সেন্টমার্টিনে বর্তমানে প্রায় ৫ হাজার কুকুর বিচরণ করছে। দ্বীপটির জনসংখ্যা ১০ হাজারের মতো।
তিনি বলেন, কয়েক হাজার কুকুর এই দ্বীপে রাতদিন এখানে সেখানে বিচরণ করছে। ফলে দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রায়ই দ্বীপের স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, কুকুর ও পরিবেশ এবং জীববৈচিত্র্যের অংশ। সব প্রাণী নিয়েই পরিবেশ। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় দ্বীপটিতে কুকুরের প্রয়োজনীয়তা আছে। তবে তার সংখ্যা মাত্রাতিরিক্ত হলে তা পরিবেশ সুরক্ষার জন্য হুমকি তো বটেই।
তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের কয়েক হাজার কুকুর রাতে সাগরের বিশাল বালুচরে বিচরণ করে। কুকুরের উৎপাতে সাগর থেকে মা কচ্ছপদের ডিম পাড়তে বালুচরে আসা কমে গেছে। মা কচ্ছপ সাগরে থেকে সৈকতে আসলেই কুকুরের দল হামলে পড়ে। এমন কি সৈকতের কোনো স্থানে ডিম পাড়লে সে ডিম খেয়ে ফেলে কুকুর।
জানা গেছে, দ্বীপে কুকুরের সংখ্যা কমাতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিন থেকে ২ হাজার কুকুরকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ঘোলারচরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী, গত বছরের মার্চে সেন্টমার্টিন থেকে ৩৬টি কুকুর আটক করে খাঁচায় রাখা হয়। কিন্তু পরে কয়েকটি পরিবেশবাদী সংগঠন এর বিরোধিতা করে। তাদের দাবির মুখে কুকুর স্থানান্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, সেন্টমার্টিনের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষায় জাতিসংঘের উন্নয়ন তহবিল (ইউএনডিপি) এর সহযোগিতায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কমিটির আগামী সভায় সেন্টমার্টিনে কয়েক হাজার কুকুরের অবস্থান বিষয়ে ও আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে।
আমাদের সময়.কম
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments