সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়েছে।
সোমবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments