আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
রাশিয়া-নিযুক্ত জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইয়েভগেনি বালিটস্কি জানান, আজভ সাগরের উপকূলে মেলিটোপল শহরের কাছে কিরিলিভকা রিসোর্ট এলাকায় এই হামলা হয়েছে। তিনি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অভিযোগ করেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, এই ঘটনার পর রাশিয়ার তদন্ত কমিটি সন্ত্রাসবাদের মামলা খুলেছে। রাশিয়ার অভিযোগের বিষয়ে কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উভয় দেশই ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় বাহিনী পর্যটন রিসোর্টগুলোতে হামলা চালিয়েছে, যেখানে সাধারণ মানুষ ছুটি কাটাচ্ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments