সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে কয়রা বাজারে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার একটি ভিডিও গত দুইদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, মব সৃষ্টি করে সাংবাদিক সালাউদ্দিন মিঠুকে মারধর করা হচ্ছে। হাতজোড় করে ক্ষমা চাইলেও তাকে আরও বেশি মারা হয়। এছাড়া সাংবাদিক রকিব হাসানকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং দৌড়ে পালানোর চেষ্টা করছে।
ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে। কয়রা বাজারস্থ বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ও বিএডিসি অনুমেদিত বীজ ডিলার মো. মাহফুজুল ইসলাম এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তমা এন্টারপ্রাইজ এর সম্মুখে সাংবাদিককে শারীরিক আঘাতের মাধমে গুরুতর জখম করে।
ঘটনা সূত্রে জানাযায়, উপজেলার ৫নং জোড়খালি ইউনিয়নের বরাদ্দকৃত রাসায়নিক সার ও বীজ ৬ নং আদারভিটা ইউনিয়নে বিতরন হচ্ছে। এই তথ্যর ভিত্তিতে দৈনিক দেশ সংবাদের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিঠু এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি রকিব হাসান ঘটনা স্থলে পৌছে সত্যতা দেখতে পান। রাসায়নিক সার বিতরনের সময় সেখানে টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সার বিতরনের এই অনিয়মের বিষয়ে কৃষি কর্মকর্তার সাক্ষাৎকার চাইলে ডিলার মো. মাহফুজুল ইসলামের ইশারায় প্রথমে ৮ থেকে ১০জনের একটি দল আক্রমণ চালায়, পরে তার সংখ্যা দাড়ায় প্রায় ৪০ থেকে ৫০ জনে। এরমধ্যে কিছু লোক গুরুতর আহত সালাউদ্দিন মিঠুকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এঘটনায় মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন। জানা যায়, সংবাদিক মিঠু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। সাংবাদিকদের উপর হামলায় জামালপুরের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments