বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ নেওয়া হয়েছে।
গতকাল টিউশনি প্রদানের আশ্বাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ নামক এলাকা থেকে
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শেখ শাকিল নামের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
এসময় ঐ শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধরসহ বিভিন্ন রকমের মানসিক চাপ সৃষ্টি ও মেরে ফেলার হুমকি প্রদান করে তার পরিবারের ৩০,০০০ টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে সাড়ে ৯ টার দিকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাত ১১ টার দিকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাফিউল কায়েসের সাথে বাকবিতন্ডায় জড়ান বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান। এসময় তিনি এধরণের কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান। একইসাথে সন্ধ্যা ৭ টার পর কখনো কল না দেবার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন।
অপরদিকে দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রাজিব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক প্রক্টরকে এ বিষয়ে অবগত করেন। এরপরই রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমানসহ প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ, হল প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যান গোপালগঞ্জ সদর হাসপাতালে অপহরণ হওয়া চিকিৎসাধীন ঐ শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করে সার্বিক সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments