যশোর অফিসঃ কুষ্টিয়ার ঝাউদিয়ার আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি সাব্বিরুল আলম বলেন, একই গ্রামের কেরামত ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে সোমবার ২ মে বিকেলে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্লু (৪০), মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫) এবং আজিজের ছেলে মতিয়ার। এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজলু মন্ডলের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেমসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments