মো.পাভেল ইসলাম রাজশাহীঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয় যুব জোট রাজশাহী মহানগর শাখা।
শনিবার(১৪মে )সকাল ১১ টায় গনকপাড়া দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদ এবং খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করেছেন।
জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,
আরও বক্তব্য রাখেন- জাসদ রাজশাহী মহানগরের সহ সভাপতি শাহারিয়ার রহমান সন্দেশ,জাসদ রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি সমসুজ্জামান সামসু,জাসদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার,জাসদ নেতা মানিক সরকার যুবজোট রাজশাহী মহানগরের আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সাজাদপুর জাসদ পৌর কমিটির সহ সভাপতি কাজী হাসিব ফারুকি সোহেল
যুবজোট মহানগরের দপ্তর সম্পাদক নাহিদ হাসান,তাওহীদ হাসান, সজিব,ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাহবুব খান সোবাহানী সালাম ছিলেন দোলতপুর উপজেলার সব ধরনের অন্যায় -
অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। এলাকার মাদক-
সন্ত্রাস-খুন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক সাহসী যুবক। প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যেসব চিহ্নিত সন্ত্রাসী মাহবুব খান সোবাহানী সালামকে খুন করেছেন এবং যারা এই হত্যাকাণ্ডের ইন্ধন যুগিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খান সোবাহানী সালামকে কুপিয়ে জখম করা হয়। রাত ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাহবুবের মৃত্যু হয়। নিহত মাহবুব খান সোবাহানী সালাম আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা জাসদ যুব জোটের সাধারণ সম্পাদক ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments