ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত লোক মৃত্যুবরণ করছেন, যেখানে এই মহামারীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে বিএনপির করোনার হেল্প সেলে বাধা দেয়া অমানবিক অপরাধ। এটা বিষ্ময়কর। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে লজ্জাবোধ করছি।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে শেরপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব এর সহযোগিতায় বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালী করোনার হেল্প সেল উদ্বাধনকালে তিনি এসব কথা বলেন। শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা বিএনপির করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আবদুল মান্নান, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবদুল্লাহ হেল ওয়ালী খান জনি।
অনুষ্ঠান চলাকালে ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও ডিবি পুলিশ দফায় দফায় বাধা সৃষ্টি করার অভিযোগ করেছে বিএনপি। এবং অনুষ্ঠান বন্ধ করতে চাপ প্রয়োগ করেন। প্রশাসনের বাধার মুখে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বাধ্য হয় জেলা বিএনপি। যার কারণে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, এড. ওয়ারেস আলী মামুন এবং ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ বক্তব্য দিতে পারেন নাই।
নজরুল ইসলাম খান বলেন, ‘টিকা দেয়ার ক্ষেত্রে আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। যুদ্ধবিধস্ত ইরাক, আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এই অবস্থায় সরকরের উচিত সবার জন্য টিকার ব্যবস্থা করা। অথচ সরকার তা না করে কোটি কোটি মানুষকে মানুষকে টিকা দেয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে।
গার্মেন্টস খুলে দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকারের পরামর্শ কমিটি যে পরামর্শ দিচ্ছে সরকার তার উল্টোটা করছে। শ্রম মন্ত্রণালয় বলছে মালিকরা তাদের কথা শুনছে না। জনগণের কল্যাণকর এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না এটাই স্বাভাবিক। এই অবস্থায় সরকার আছে বলে মনে হয় না।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments