ডেস্ক রিপোর্ট: আজ ২৪ জুন বিকাল সাড়ে ৪টায় বাম গণতান্ত্রিক জোটের সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার পল্টন মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড আবদুস সাত্তার। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী প্রমুখ। সভা পরিচালনা করেন, ইউসিএলবি-এর নজরুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ বলেন, বন্যায় যখন মানুষ সহায় সম্বল হারিয়ে না খেয়ে মারা যাচ্ছে তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে অতি ব্যয়ে পদ্মা সেতু উদ্বোধনের জাঁকজমকপূর্ণ আয়োজন করছে। এটা জনগণের সাথে নির্মম তামাশা ছাড়া কিছুই নয়। নেতৃবৃন্দ অপ্রয়োজনীয় উৎসব বন্ধ করে বন্যা কবলিত মানুষের খাদ্য চিকিৎসা পুনর্বাসনের জন্য এই টাকা ব্যয় করার দাবি জানান। সরকারের অপ্রতুল নাম মাত্র ত্রাণ তৎপরতা আর অসত্য কথন মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে সর্বাত্মক ত্রাণ তৎপরতা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে বন্যা দুর্গত এলাকায় ব্যাংক ঋণ, এনজিও ঋণের সুদ মওকুফ ও কিস্তি আদায় আগামী অন্তত ছয় মাস বন্ধ রাখার জোর দাবি জানান। নেতৃবৃন্দ কৃষি পুনর্বাসন ও শিক্ষার্থীদের পুনর্বাসনে নগদ অর্থ বরাদ্দ করা এবং দুর্নীতি-দলীয়করণ মুক্ত ভাবে সকল সহায়তা প্রদানেরও দাবি জানান।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments