মোঃ মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা ( ফরিদপুর়) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা,কর্মচারী ও এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এতে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের মোট ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মধ্যে ৪ হাজার কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়। এতে বিতরণের অংশ হিসেবে জনপ্রতি ২০ কেজী গম বীজ, ১০ কেজী ডিএপি এবং ১০ কেজী এমওপি সার বিতরণ করা হয়।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন গম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments