কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে একটি জীবন্ত ইলিশ। শনিবার দুপুরের দিকে এ মাছটি ধরা পড়ে। তবে মাছটি পুকুর থেকে ডাঙায় তোলার পর মারা গেছে। ইলিশ ধরা পড়ার খবর শুনে একনজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ভিড় করেন। জেলেরা জানান, পুকুরের জাল দিয়ে টান দিলে, অন্য মাছের সাথে ইলিশ মাছটাও ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ এই প্রথম দেখলাম। এ ছাড়া একই জালে কোরাল, তেলাপিয়া, রুই, কাতল, মিনার কাপ ও চিংড়িও ওঠেছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম ইলিশ ধরা পড়ার ছবি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে তিনি উলেøখ করেন কলাপাড়া ইউএনও বাংলো পুকুরে জীবিত ইলিশ! পুকুরের সাথে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ রেখেছিলাম। হয়তো সেখান থেকে ইলিশ মাছ প্রবেশ করতে পারে। একটি লাক্ষা (তাড়িয়াল) মাছও পেয়েছি। ইলিশ মাছটির দৈর্ঘ ৯ ইঞ্চি (প্রায়)। তাড়িয়াল ১ ফুট। তবে খালগুলো পরিষ্কার রাখতে পারলে মাছের আনাগোনা বাড়বে বলে মন্তব্য করেন ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments