স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, বিশ দিন আন্দোলন করে আজ কেউ কেউ সকল কৃতিত্ব নিতে নিতে চাচ্ছেন। এই আন্দোলনে গুটি কয়েক মানুষ অংশ নেয়নি। সাধারণ জনগণের অংশগ্রহণেই এই জুলাই বিপ্লবের পূর্ণতা আসে। পৃথিবীর ইতিহাসে ২০ দিনে কোনো বিপ্লব সংগঠিত হয় না। দেড় দশকে যারা গণতন্ত্র পুরুদ্ধারের জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছেন, তাদের সবাইকে যার যার সম্মান দিতে হবে।
সোমবার বিকালে রাজধানীর মীরহাজীরবাগ আফতাব উদ্দিন রোডে ৫১ নং ওয়ার্ড পশ্চিম দোলাইপাড় ইউনিট এবং ৫ নং ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং ৩১ দফার আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতারা ক্ষমতার মসনদে বসে রাজনৈতিক দল করার চেষ্টা করবেন আবার চুপচাপে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে অন্য রাজনৈতিক দলগুলোকে ইন্ধন দিবেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্টিভিউট করবেন, সংগঠক হবেন ভালো কথা কিন্তু রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতো মাঠে আসুন, কর্মসূচি দিন। রাজনৈতিক ঐক্যের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না।
তিনি বলেন, হঠাৎ করেই রেমিট্যান্স বাড়ছে। এ ভিতর কি আছে তা খুঁজে বের করতে হবে। কারা এত টাকা পাঠাচ্ছেন। কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন! গত দুই মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা আসছে। এগুলো কোনখাতে ব্যবহার করার জন্য? এসব টাকা কাদের পিছনে ব্যয় হচ্ছে? ইদানীং দেশে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাই কোন কারণে, কোন দেশ থেকে টাকা আসছে তা খুঁজে বের করতে হবে।
৫১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শ্যামপুর থানা নেতা মোঃ সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শুভ শিকদার, ৫১ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক মোঃ মমিন মিয়া, ৫১ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মরহুম আব্দুল মান্নানের সহধর্মিণী সোনিয়া বেগম, স্বেচ্ছাসেবক দল শ্যামপুর থানার যুগ্ম আহবায়ক কামাল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments