ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতে সরকার পতনের কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাধির চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় তিনি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, কোটা নিয়ে আমাদের (সরকারের) ট্যাকনিক্যাল ভুল থাকতে পারে। তবে জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনটা কোটায় নাই। সেটা কোনদিকে গেছে সবাই দেখেছে। বৈসম্যবিরোধী আন্দোলনে আমি আছি। মানুষে মানুষে বৈষম্য আমি চাই না। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন। টোটাল সাটডাউন, কমপ্লিট সাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে।
তিনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফকরুল, রিজভীরা দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে। আমরা বেশ মজবুত ভাবেই আছি। ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের পরে কোটা আন্দোলনের আর কোন যৌক্তিকতা ছিলোনা। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিলো। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। এছাড়া চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান তিনি। মন্ত্রী দেশী-বিদেশী চক্রান্তের কথা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের বিষয়ে ইজরাইল বিরোধী আন্দোলনের সাথে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি। কারণ ইজরাইলের হাত অনেক লম্বা।
মতবিনিময়কালে পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments