স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ রোববার (৫ জুলাই) সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।
তারা আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ববিরোধী বাণিজ্যচুক্তি চাপিয়ে বাংলাদেশকে ‘করদ রাজ্যে’ পরিণত করার ষড়যন্ত্র করছে তখন সরকারি দল ও সংসদের তথাকথিত বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে সংসদ ভবন প্রাঙ্গণে এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য অবমাননাকর।
নেতৃবৃন্দ বলেন, উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্তৃক যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু আখ্যায়িত করা উভয়েরই ’৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকে পুনরায় স্পষ্ট করেছে। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল এবং সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। অপরদিকে জামায়াত পাকিস্তানি শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর সহযোগী হিসেবে দালালি করেছে এবং আল-বদর বাহিনী গঠন করে বাংলাদেশের আপামর মানুষকে হত্যায় সহযোগিতা করেছে। নারীদের ধর্ষণেও সহযোগিতা করেছে। কমিউনিস্ট পার্টি জামায়াত আমিরের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে উৎসব আয়োজন যাদের সম্মতিতে অনুষ্ঠিত হয়েছে তাদের জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানান সিপিবি নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments