নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছে। এদের অত্যাচারে বহু হিন্দু দেশ ছেড়ে ভারতে চলে গেছে। নাটোর শহরের স্বর্ণ পট্টি এলাকায় আওয়ামী লীগের নেতারা স্বর্ণের দোকান থেকে স্বর্ণ লুট করে নিয়ে যেত। নাটোরে অনেক হিন্দুকে আওয়ামী লীগের লোকজন অত্যচার করে ভারতে যেতে বাধ্য করেছে।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকেলে নিজ গ্রাম রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের রাজনীতি গনতন্ত্র, ভোট ও অধিকারকে হরণ করেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল সাবেক বিচারপতি খাইরুল হক। ভোটের অধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের করা হয়েছিল। আর খায়রুল হক এক সিগনেচারে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। গত ১৫ বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে যত মানুষকে হত্যা, গুম সহ সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। এজন্য তাকেও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
দুলু বলেন, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে মাঝে মধ্যেই আস্ফালন করছেন। তার আস্ফালন দেখে আওয়ামী লীগের অনেক বন্ধুরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন। হুসিয়ার করে বলতে চাই, শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ২২ বছর আওয়ামী লীগ কে রাস্তা রাস্তায় ঘুরতে হয়েছে। আর শেখ হাসিনা ১৫ বছর যত অন্যায় অত্যাচার করেছে যার ফলশ্রুতিতে পতন হয়েছে। এই আওয়ামী লীগের আগামী ৪২ বছর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা পালিয়ে আছেন পালিয়েই থাকেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নাই।
নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ এই চারবারের নির্বাচনে আওয়ামী লীগ আমাকে ভোট করতে দেয় নাই। অথচ এর আগে তিনবার জনগণের ভোটের আমি এমপি-মন্ত্রী হয়েছি। গত ১৫ বছর নাটোরের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে।
বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় একমাসের মধ্যে নাটোরে গ্যাসের ব্যবস্থা করবো। বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দিবো। শিল্প কারখানা তৈরি হবে। যেখানে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments