নিজস্ব প্রতিবেদক, রাবি : ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মাকে ৫ লাখ টাকার একটি চেক ও পরিবারের সদস্যদের জন্য ঈদ সামগ্রী উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে হিমেলের নানার বাড়ি নাটোরের কাপুরিয়াপট্টিতে হিমেলের মা মনিরা আক্তারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এ সময় হিমেলের মা ছাড়াও নানা খন্দকার মনির উদ্দিন আহমেদ, মামা খন্দকার আবু বক্কর মুন্নাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, পরিবহন প্রশাসক মোকসিদুল হক, ও সহকারি প্রক্টর আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় তারা নিহত হিমেলের কবর জিয়ারত করেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রতিশ্রতি দিয়েছিলাম, আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা হিমেলকে ফিরে পাবো না। কিন্তু তার মা এবং পরিবারের অন্য সদস্যদের যথা সম্ভব সাহায্যের চেষ্টা করতে তো সমস্যা নাই। এটা আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা সামান্য কিছু ঈদসামগ্রী পাঠিয়েছিলাম, ৫ লাখ টাকার একটা চেকও দেয়া হয়েছে। আমি যেভাবে পারছি হিমেলের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত ছাত্র রায়হান প্রামাণিক রিমেলকেও আর্থিকভাবে সহায়তা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘হিমেলের মাকে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন করেছি। আশা করছি, সেখান থেকেও ভালো একটা ফান্ড গঠন করে হিমেলের মাকে দিতে পারব।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। এই ঘটনায় আহত হন রায়হান প্রামাণিক রিমেল নামের আরেক শিক্ষার্থী। আহত রিমেলের এক বছরের পড়াশুনার জন্য তাকে ১ লাখ টাকার চেক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রিমেলের হাতে চেকটি হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments