কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি সমাজের বিভিন্ন অসংগতির তথ্য এবং তা দূর করার চেষ্টা করি। বুধবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রেস ক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ওসি জসিম, পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী প্রমূখ।
এ সময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন নাচনাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments