নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া এলাকায় সুদের লেনদেনের বিরোধের জেরে এক গৃহবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে লাভলী আক্তার ও তাঁর স্বামী শহীদ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী মোছাঃ লাকী আক্তারের দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত লাভলী আক্তারের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এক ভরি চার আনা স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন; তবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সুদে-আসলে সমুদয় টাকা পরিশোধ করার পরও অভিযুক্তরা সেই স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস-বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments