বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা, শহীদ মিনারসহ বিভিন্ন রাস্তায় আলপনা অংকন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর সমাধি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউএম মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ ও সকাল ৯ টায় গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইসাথে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়েরর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৫০১ নং কক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
এর আগে, গতকাল জাতীয় গণহত্যা দিবস-২০২২ উপলক্ষ প্রামাণ্যচিত্র প্রদশর্নী, মামবাতি প্রজ্জ্বলন, প্রতিকী ব্ল্যাক আউট, মসজিদে দোয়া মাহফিল ও মদির বিশষ প্রার্থনার আয়াজন করা হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন।তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ...
স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ ২৮ জুলাই সকাল ৬টায় পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে ...
বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ...
সব মন্তব্য
No Comments