সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আমিরুন নেছা হত্যায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে (২৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর সিলেটে গোয়াইনঘাটের বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বিবাহের পর থেকেকেই স্বামীর সাথে নানা বিষয় নিয়ে বিবাদ চলছিলো আমিরুন নেছা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ মধ্যরাত দেড়টার দিকে স্বামী ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী আমিরুন নেছার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।
মামলার একমাত্র আসামী আলমগীরকে পুলিশ গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ আলমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযোগের দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments