ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না। স্বল্প আয়ের মানুষেররা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছে না তাদের মূলধন। আবার বন্ধ হচ্ছে না ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোন উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ এক বিৃতিতে বলেন, কয়েক বছর ধরে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ম আয়ের মানুষই ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু, সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় প্রতারণার এই ধারা বন্ধ হচ্ছে না। এতে প্রতারিতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসেছে অনেক ব্যবসায়ী।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ক্ষতিগ্রস্থ গ্রাহকদের তালিকা করে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে সরকারিভাবেই দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রনয়ণ করে প্রতারকদের ই-কমার্স প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ করতে হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments