আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছ।
জানাগেছে, রাজ্যটিতে শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পর বন্যা দেখা দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৮ সেন্টিমিটারেরও বেশি। আবহাওয়াবিদরা এই ঝড় ও বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
গ্রামের রাস্তাঘাটসহ হাইওয়ে এবং ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
হামফ্রেইস কাউন্টির ওয়েভারলি শহরে ২০ জন মারা গেছেন। পুলিশ প্রধান গ্রান্ট গিলেসপাই এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।
কাউন্টির অন্য গ্রামীণ এলাকায় আরেক ব্যক্তি মারা গেছেন বলে সাংবাদিকদের তিনি জানান।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ৪০ জনের নিখোঁজের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের শেষে জানা গেছে নিখোঁজ হয়েছেন তার অর্ধেক। নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান রোববার জোরদার করা হয়েছে। কর্মীরা ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments