ডেস্ক রিপোর্ট : চালা, ডাল, লবন, তেল, চিনি, ডিম, পোল্ট্রি মুরগিসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপ্রন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিত প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আজ ৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় জিপ্রিও'র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। মিছিল পুর্ব মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ ঢাকামহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ঢাকামহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোঃ মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ ও জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ম আয়ের সাধারণ মানুষের জীবনে টানাপড়েন নাভিশ্বাস উঠেছে। তারা বলেন, বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপন্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায়। জাসদ নেতৃবৃন্দ, বাজার সিন্ডিকেট দমন করার প্রাশাপ্রাশি টিসিবির উদ্যোগে ওএমএস পদ্ধতি খোলাবাজারে ট্রাকে নিত্যপন্য বিক্রির আওতা বৃদ্ধি এবং নিম্ম আয়ের মানুষ, শ্রমজীবী, কর্মজীবী মানুষের জন্য সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। মানববন্ধন-সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, তোপখানা, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments