ডেস্ক রিপোর্ট: ২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ২ জনের এবং সন্দেহজনক মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে সন্দেহজনক হামে ঢাকায় ৭ জন ও নিশ্চিত মৃত্যু ঢাকায় ২ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৮৫ জনে এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০ জনে।
একই সময়ে দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন এবং নিশ্চিত শনাক্ত হয়েছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। চিকিৎসকরা জ্বর, কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments