ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত তিন মেয়র বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন আজ শপথ নিয়েছেন।
আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে এই তিন সিটির মেয়রদের শপথ বাক্য পাঠ করান। খবর বাসস।
পরে একই স্থানে তিন সিটির সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত নারী আসনের ১৭৭জন কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।
এদের মধ্যে বরিশালের ৪০ জন, খুলনার ৪১ জন ও গাজীপুরের ৭৬ জন শপথ গ্রহণ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাটার্য্য এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭,৮০৭ ভোট পেয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন মাত্র ৩৩,৮২৮ ভোট।
একই তারিখে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১,৫৪,৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট।
এদিকে গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২৩৮,৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ২২২,৭৩৭ ভোট।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments