সুমন আদিতয়,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সদর উপজেলায় তিনটি খড়ের পালায় আগুন লেগে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিস ইউনিট ও স্থানীয় সুত্র জানায়, গোপালপুরে মানিক মিয়া নামে এক ব্যক্তির ক্রয়কৃত খড় সেখানে টিবি দিয়ে রাখে।রবিবার সন্ধ্যায় ঐ খড়ে আগুন লাগে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সদরের গোপালপুর তিন পুরের পুল এলাকায় মানিক মিয়া (ড্রাইভার) নামে এক ব্যক্তির খড়ের তিনটি পাল্লায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খড়ের পাল্লা ছাড়া অন্য কোন ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানিক মিয়া জানান, আমার ক্রয়কৃত তিনটি খড়ের পাল্লায় আগুন লেগে পুড়ে যায়। এতে আমার আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এসআই মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনটি খড়ের পাল্লা পুড়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments